এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব, বিশেষ প্রতিবেদক,কুমিল্লা থেকেঃ Rapid Development of Aromatic Rice Mutants Through Induce Mutation Employing Advanced Breeding Techniques প্রকল্প থেকে উদ্ভাবিত সুগন্ধি ধানের অগ্রবর্তী লাইনসমূহের কৃষক পর্যায়ের মূল্যায়ন শীর্ষক মাঠ দিবস-২০২৬ (KGF TF 155-c/23) পালিত হয়েছে।


কৃষি গবেষনা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের বাস্তবায়নে বিনা উপকেন্দ্র মিলনায়তনে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।বিনা উপকেন্দ্র কুমিল্লা এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ হাসানুজ্জামান রনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদ পারভেজ।


প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি গবেষনা ফাউন্ডেশন এর সিনিয়র স্পেশালিষ্ট ড.মোঃ মনোয়ারুল করিম খান।অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মিজানুর রহমান ও হিসাব সহকারী আফসানা আফরোজ। এতে কুমিল্লা অঞ্চলের ২৬ জন কৃষক কৃষাণী অংশ নেয়।