পুঁজিবাজার প্রতিবেদক পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৯তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাটি সরাসরি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার আনন্দপল্লীতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি শেয়ারহোল্ডাররা ভার্চুয়াল মাধ্যমেও সভায় অংশ নিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত রেকর্ড ডেটে কোম্পানির সদস্য নিবন্ধনে যেসব শেয়ারহোল্ডারের নাম থাকবে, তারাই বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এখনো রেকর্ড ডেট ঘোষণা করা হয়নি।




