পুঁজিবাজার প্রতিবেদক পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম।
রোববার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম আগামী ৩০ দিনের মধ্যে ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করবেন। ডিএসইর ব্লক মার্কেট ও পাবলিক মার্কেটের মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কেনার পরিকল্পনা রয়েছে তাঁর।




