নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ আজ ২১ নভেম্বর ২০২৬, শনিবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সমিতির সভাপতি এম. এ. সালামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে আগামী এক বছরের জন্য বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সমিতির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন সাপেক্ষে পূর্বের সুন্দরবন ভবন সংস্কার করে সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এম. এ. সালাম, কো-চেয়ারম্যান সৈয়দ দিদার বখত্, উপদেষ্টা এস. এম. এরশাদ হোসেন (রানারাজ), ড. মো. ফরিদুল ইসলাম ও ডা. এম. এ. জলিল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, আব্দুল্লাহ আল মাহমুদ ও আলহাজ্জ সেখ মোয়াজ্জেম হোসেন; সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি; যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ হোসেন সালাউদ্দিন; সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলী; সমাজকল্যাণ সম্পাদক মো. সাইফুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রহমান এবং দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী ছিদ্দিকুর রহমান, হাফেজ সুলতান আহমদ, অ্যাডভোকেট মো. শামছুজ্জামান, আজিজুর রহমান খান (বাবু), ড. কাজী মো. মনিরুজ্জামান, ফ. ম. আলাউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট কে. এম. ফুরকান আলী, মো. মাসুম বিল্লাহ, মো. মহিদুল ইসলাম, মাহতাব হোসেন (মনি), মো. ফেরদাউস মোল্যা, মো. রেজাউল করিম, রিপন তরফদার নিয়াম, মো. শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম রুবেল, শেখ সিরাজুল ইসলাম এবং পদাধিকারবলে নির্বাহী সদস্য মো. রেজাউল হক রেজা। এ সময় সমিতির সাধারণ সদস্যদের অধিকাংশও উপস্থিত ছিলেন।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।



