নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বৃহত্তর খুলনা সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে আয়োজনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ নভেম্বর ২০২৬, সোমবার রাজধানীর মিরপুরে সুন্দরবন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি পূর্ববর্তী সভার কার্যবিবরণী (রেজুলেশন) পাঠ করে শোনান। সভায় সমিতির আসন্ন বার্ষিক সাধারণ সভা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় এজিএমের সার্বিক ব্যবস্থাপনা, সাংগঠনিক কার্যক্রম, প্রয়োজনীয় প্রস্তুতি এবং নির্বাহী সদস্যদের দায়িত্ব ও অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করা এবং আসন্ন এজিএমে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন মো. শাহাদাত হোসেন হিরা, মো. শফিকুল ইসলাম শফিক, সমিতির দপ্তর সম্পাদক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, এস এম হাসমত আলী, এস এম শাহেদ হাসান, আজিজুর রহমান বাবু, সর্দার ইলিয়াস হোসেন, ড. কাজী মো. মনিরুজ্জামান, ফ.ম. আলাউদ্দিন মাহমুদ, আব্দুল্লাহ আল মাহমুদ, সুলতান আহমেদ, আনিসুর রহমান, মো. ফেরদাউস মোল্লা, শেখ দেলোয়ার রহমান, শরিফুল ইসলাম (রুবেল), প্রকৌশলী মো. আবু হানিফ, মাহতাবউদ্দীন বাবু, এ.কে.এম. রবিউল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, কে.এম. ফুরকান আলী ও কাজী সিদ্দিকুর রহমান।
সভায় উপস্থিত সদস্যরা আসন্ন বার্ষিক সাধারণ সভা সফল করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।



