স্টাফ রিপোর্টার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বাংলাদেশ সচিবালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।
সৌজন্য সাক্ষাৎ শেষে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল পিন পরিয়ে সম্মাননা জানান লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান, এমজেএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর ২০২৬-২০২৭ মেয়াদের চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান ও জিইটি (Global Extension Team) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। সমাজসেবা, মানবকল্যাণ ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউটস গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (KCCI)-এর সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছেন।



