পুঁজিবাজার প্রতিবেদক অনলাইন জুয়া-সংক্রান্ত অবৈধ আর্থিক লেনদেন বন্ধে দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ১৩টি এমএফএস অপারেটরকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। চিঠিতে বাংলাদেশ ব্যাংক সন্দেহজনক অ্যাকাউন্টগুলোর একটি তালিকা প্রণয়ন, টাস্কফোর্স গঠন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–ভিত্তিক স্বয়ংক্রিয় […]
নিজস্ব প্রতিবেদক রাজধানীর রূপালী বীমা ভবনে অনুষ্ঠিত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১৭তম বোর্ড সভায় জনাব মোস্তফা কামরুস সোবহান টানা দ্বিতীয় মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। জনাব সোবহান হলেন বিজিএমইএ-এর প্রাক্তন সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র পুত্র। মোস্তফা গোলাম কুদ্দুস রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ড্রাগন […]
নিজস্ব প্রতিবেদক গত ২২ আগস্ট ২০২৫ তারিখে কুমিল্লা হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাংক এশিয়া পিএলসির কর্মকর্তা জনাব মোঃ আবুল হাশেমসহ তাঁর পরিবারের চারজন সদস্য নিহত হন। দুর্ঘটনায় তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়িটি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড-এর বীমার আওতায় ছিল। দুর্ঘটনার পর নির্ধারিত প্রক্রিয়া শেষে গাড়িটির বীমাকৃত মোট মূল্য আঠারো লক্ষ টাকা […]
পুঁজিবাজার প্রতিবেদক রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাজধানীর মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী এবং সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও […]
স্টাফ রিপোর্টার ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার একরামুল হক ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একজন সম্মানিত গ্রাহক। সম্প্রতি দক্ষিন আফ্রিকায় ঘটে যাওয়া রোড এক্সিডেন্টে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেন। একরামুল হক ৪টি কিস্তি বাবদ ১১২,০০০ টাকা জমা করেছিলেন এবং পূর্বে সার্ভাইভাল বেনিফিট (SB) বাবদ ৭৫,০০০ টাকা গ্রহণ করেছেন। মৃত্যুর পর কাগজপত্র জমাদানের মাত্র তিন দিনের মধ্যে সোনালী লাইফ […]
পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৫। গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) হোটেল সি প্যালেসে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। সম্মেলনে সারাদেশ থেকে ব্যবসায়িকভাবে সফল ৬০০-র বেশি উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এবং এফবিসিসিআই-এর […]
প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আয়োজনে ‘মেট্রো প্রজেক্ট বৃত্তি পরীক্ষা ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) টাঙ্গাইলের কালিহাতি উপজেলার স্থানীয় অফিস প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। উদ্বোধক ছিলেন সৈয়দ মহসীন হাবীব সবুজ। এছাড়া উপস্থিত ছিলেন কালিহাতি থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, […]