নিজস্ব প্রতিবেদক

গত ২২ আগস্ট ২০২৫ তারিখে কুমিল্লা হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাংক এশিয়া পিএলসির কর্মকর্তা জনাব মোঃ আবুল হাশেমসহ তাঁর পরিবারের চারজন সদস্য নিহত হন। দুর্ঘটনায় তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওই গাড়িটি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড-এর বীমার আওতায় ছিল। দুর্ঘটনার পর নির্ধারিত প্রক্রিয়া শেষে গাড়িটির বীমাকৃত মোট মূল্য আঠারো লক্ষ টাকা (৳১৮,০০,০০০) পরিমাণ একটি চেক নিহত ব্যক্তির সহধর্মিণীর নিকট হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসি–এর প্রতিনিধিসহ প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড–এর উপদেষ্টা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, মুখ্য আর্থিক কর্মকর্তা ও দাবি বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা নিহত কর্মকর্তা ও তাঁর পরিবারের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।