নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রূপালী বীমা ভবনে অনুষ্ঠিত রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১৭তম বোর্ড সভায় জনাব মোস্তফা কামরুস সোবহান টানা দ্বিতীয় মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

জনাব সোবহান হলেন বিজিএমইএ-এর প্রাক্তন সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের একমাত্র পুত্র। মোস্তফা গোলাম কুদ্দুস রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রতিষ্ঠাতা।

বর্তমানে জনাব মোস্তফা কামরুস সোবহান ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশে উরুগুয়ের অনারারি কনসাল হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বোর্ড সভায় জানানো হয়, তাঁর পুনর্নিয়োগ কোম্পানির উন্নয়ন, স্বচ্ছতা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির প্রতি পরিচালনা পর্ষদের অব্যাহত আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।