পুঁজিবাজার প্রতিবেদক
রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাজধানীর মতিঝিলস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী এবং সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান।
সভায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন পরিচালনা পর্ষদ ও উর্ধ্বতন নির্বাহীদের উদ্দেশ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ আইন এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।
উদ্বোধনী বক্তৃতায় চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী ব্যাংকিং কার্যক্রমে অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও সহায়তা হালনাগাদের ওপর জোর দেন।
সভায় অংশগ্রহণকারীরা অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মুন্সি আব্দুল আহাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক শেখ ফরিদ, মোঃ মতিউর রহমান (এফসিএ, এফসিএমএ), সাবেক অতিরিক্ত সচিব মোঃ আব্দুল আহাদ, সরকারের অবসরপ্রাপ্ত গ্রেড-১ কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল, এস. এম. ইকবাল হোছাইন, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, ক্যামেলকো মোঃ হাসান ইমাম, মোঃ গোলাম সাঈদ খান, সাইদুর রহমান সোহেল, নূরুর রহমান চৌধুরী (মহাব্যবস্থাপক—চলতি দায়িত্বে) এবং এন্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান জহির উদ্দিন।
সভা শেষে বক্তারা একমত হন যে, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ সম্ভব হবে।









