পুঁজিবাজার প্রতিবেদক
আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেনা ইন্স্যুরেন্স পিএলসি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত সোমবার (১ ডিসেম্বর) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম, পিএসসি (অবসরপ্রাপ্ত) চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে সেনা ইন্স্যুরেন্সের সকল কর্মকর্তা ও কর্মচারী আস্থা লাইফের গ্রুপ বীমার আওতায় জীবন ও স্বাস্থ্য বীমা কভারেজ সুবিধা পাবেন।









