স্টাফ রিপোর্টার

ফেনী জেলার দাগনভুইয়া উপজেলার একরামুল হক ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একজন সম্মানিত গ্রাহক। সম্প্রতি দক্ষিন আফ্রিকায় ঘটে যাওয়া রোড এক্সিডেন্টে তিনি অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেন।

একরামুল হক ৪টি কিস্তি বাবদ ১১২,০০০ টাকা জমা করেছিলেন এবং পূর্বে সার্ভাইভাল বেনিফিট (SB) বাবদ ৭৫,০০০ টাকা গ্রহণ করেছেন। মৃত্যুর পর কাগজপত্র জমাদানের মাত্র তিন দিনের মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার পলিসির মনোনীতক মজিবুল হককে মৃত্যুদাবি বাবদ ৩,৭৩,৫০০/- (তিন লক্ষ তিহাত্তর হাজার পাঁচশত) টাকার চেক হস্তান্তর করে।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সোনালী লাইফের এএমডি জনাব আবু শাহাদাত দুলাল, ব্রাঞ্চ ম্যানেজার সুজন চন্দ্র শীল, ইউনিট ম্যানেজার ইস্রাফিল আজাদ পিয়াস, রাশেদ খান এবং আরও অন্যান্য কর্মকর্তারা।

সোনালী লাইফ ধারাবাহিকভাবে গ্রাহকদের বীমাদাবী যথাসময়ে পরিশোধ করে আসছে এবং এভাবেই কোম্পানি তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখছে।