পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন ২০২৫। গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) হোটেল সি প্যালেসে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম

সম্মেলনে সারাদেশ থেকে ব্যবসায়িকভাবে সফল ৬০০-র বেশি উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এবং এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, যিনি একাধারে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর ভাইস চেয়ারম্যান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, পরিচালকবৃন্দের মধ্যে খলিলুর রহমান মাসুম, চৈতন্য কুমার দে চয়ন, সিদ্দিকুর রহমানকাজী সামিরুল হক। এছাড়া শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন শিয়াজিন সাদমিন হক, আরমিনা আরিয়ানা হক, মুশফেকা নুশরাতমারজানা নুশরাত নিশা

স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন,

“পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, শরিয়াহ কমপ্লায়েন্স অনুসরণ, উন্নয়ন কর্মকর্তাদের নিষ্ঠা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস পরিশ্রমের ফলে কোম্পানি ধারাবাহিকভাবে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।”

প্রধান অতিথি মো. জসিম উদ্দিন তার বক্তব্যে কোম্পানির স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ এবং শরিয়াহ মেনে ব্যবসা পরিচালনার নীতিকে প্রশংসা করেন।

চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন,

“সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বেঙ্গল ইসলামি লাইফকে দেশের শীর্ষ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।”

সম্মেলনে শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ কোম্পানির শরিয়াহ কাঠামো ও নীতিমালা তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় এবং ২০২৫ সালের জন্য নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।