দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় চাহিদার প্রভাব দেশের বাজারেও পড়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন […]
ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। এখন থেকে বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে ব্যাংক কার্ড ব্যবহার করে টাকা পাঠানো যাবে মাত্র ১ টাকা ৫০ পয়সা খরচে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই নতুন সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৩ অক্টোবর) […]
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (১৩ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে […]
চলতি মাসের (অক্টোবর) প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৮ কোটি ৯৮ লাখ ডলার করে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। রবিবার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “অক্টোবরের প্রথম ১১ দিনে দেশে ৯৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স […]
পুঁজিবাজার প্রতিবেদক বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। পাশাপাশি দেশের কোটি প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিট্যান্সে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (বুধবার, ৮ অক্টোবর ২০২৫) বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার দেশের আন্তঃব্যাংক মুদ্রা বাজারে মার্কিন ডলারের ক্রয়মূল্য ১২১ টাকা ৭৯ পয়সা এবং […]
মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সঠিক নীতিমালা ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশার কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা […]
পুঁজিবাজার ডেস্ক রাজধানীসহ দেশের বাজারে সব ধরনের ডালের দাম চড়া অবস্থায় রয়েছে। মাসখানেক ধরে ক্রেতাদের দেশি মসুর, অ্যাংকর ও ছোলার ডাল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বড় ব্যবসায়ীরা আগেভাগেই ‘কৌশল’ করে দাম বাড়াচ্ছে। তাদের দাবি, রমজানে দাম বাড়ালে সমালোচনা হয়, তাই চার-পাঁচ মাস আগে থেকেই পাইকাররা দাম বাড়ানোর ‘সিস্টেম’ করছে। অন্যদিকে আমদানিকারকদের […]