পুঁজিবাজার প্রতিবেদক
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে। পাশাপাশি দেশের কোটি প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিট্যান্সে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে আজকের (বুধবার, ৮ অক্টোবর ২০২৫) বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বুধবার দেশের আন্তঃব্যাংক মুদ্রা বাজারে মার্কিন ডলারের ক্রয়মূল্য ১২১ টাকা ৭৯ পয়সা এবং বিক্রয়মূল্য ১২১ টাকা ৮২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ইউরোর ক্রয়মূল্য ১৪১ টাকা ৯৪ পয়সা এবং বিক্রয়মূল্য ১৪২ টাকা ০২ পয়সা।
এছাড়া অন্যান্য প্রধান মুদ্রার বিনিময় হার নিচে তুলে ধরা হলো—
| মুদ্রা | ক্রয়মূল্য (টাকা) | বিক্রয়মূল্য (টাকা) |
|---|---|---|
| ইউএস ডলার | ১২১.৭৯ | ১২১.৮২ |
| পাউন্ড স্টার্লিং | ১৬৩.৪৬ | ১৬৩.৫৭ |
| ইউরো | ১৪১.৯৪ | ১৪২.০২ |
| জাপানি ইয়েন | ০.৮০ | ০.৮১ |
| অস্ট্রেলিয়ান ডলার | ৮০.১২ | ৮০.২০ |
| সিঙ্গাপুর ডলার | ৯৪.১৩ | ৯৪.২৩ |
| কানাডিয়ান ডলার | ৮৭.৩০ | ৮৭.৩৩ |
| ইন্ডিয়ান রুপি | ১.৩৭ | ১.৩৭ |
| সৌদি রিয়েল | ৩২.৫০ | ৩২.৫৯ |
বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং চাহিদা অনুযায়ী মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।









