বন্যায় দুর্গতদের সহায়তায় কাজ করছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্টান্ডার্ড চার্টার্ড। দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের এক লাখ বন্যাকবলিত মানুষদের খাদ্যসামগ্রীসহ জরুরি সহায়তা প্রদান করছেন দেশের শীর্ষ এ ব্যাংকটি। এ উদ্যোগের আওতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সাত দিনের খাবারের ব্যবস্থা সম্বলিত ত্রাণ প্যাকেজ […]
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলেসহ বেক্সিমকো গ্রুপের প্রতিনিধিত্বকারী সব পরিচালকের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ এ সরোয়ারের সময়ে ‘অন্যায়ভাবে’ যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের পুনর্বহালের দাবি তোলা হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে রোববার (১১ জুলাই) দুই শতাধিক […]
দৈনিক পুঁজিবাজার: সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ, তার স্ত্রী ও মেয়ের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। এই নির্দেশ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। শেখ হাসিনা সরকার পতনের একদিন পর আটক হন হাছান মাহমুদ। বিএফআইইউর নির্দেশ বলা হয়েছে, ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে […]
দৈনিক পুঁজিবাজার : আগামী ১৮ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই)। এটি ১৬ জুলাই বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় পাস হবে। তার আগে ১৪ জুলাই মুদ্রানীতি ঘোষণা সংক্রান্ত […]
দৈনিক পুঁজিবাজার: টেকনো ড্রাগসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে যাঁরা ১০ হাজার টাকার আবেদন করেছেন, তাঁরা পাবেন মাত্র ১১টি শেয়ার আর যাঁরা ১ লাখ টাকার শেয়ারের জন্য আবেদন করেছিলেন, তাঁরা পাবেন ১১০টি শেয়ার। যেসব বিনিয়োগকারী সর্বোচ্চ ১০ লাখ টাকার শেয়ারের জন্য আবেদন করেছিলেন, তাঁরা পাবেন ১ হাজার ১৬৬টি শেয়ার। তবে প্রবাসী বাংলাদেশিরা একটু বেশি শেয়ার বরাদ্দ […]
বাংলাদেশের গার্মেন্ট পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (০১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ মো. মুজিবুল হক চুন্নুর এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সেদেশে বাংলাদেশ থেকে […]