পুঁজিবাজার ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে ‘ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৭ মার্চ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানটির এ পদে নির্ধারিত কোনো পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ডিজাইন টুলস এবং বিভিন্ন বিজ্ঞাপন প্ল্যাটফর্মে কাজের দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্দিষ্ট করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকার গুলশান-১ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে।

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত লিংকে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৬।