নিজস্ব প্রতিবেদক ১৬ নভেম্বর ২০২৬ তারিখে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রাইজোল লিমিটেড -এর মধ্যে গ্রুপ স্বাস্থ্যবিমা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের আওতায় প্রাইজোল লিমিটেড, তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি -এর গ্রুপ স্বাস্থ্যবিমা পলিসি গ্রহণে সম্মত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাহমুদুল হাসান ম্যানেজিং ডাইরেক্টর, প্রাইজোল লিমিটেড এবং ডা: নাবিলুল হক ডেপুটি ম্যানেজার, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ পারস্পরিক সহযোগিতা, কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা এবং একটি টেকসই প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।




