বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে ৩ ক্যাটাগরির ৮টি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে আগামী ৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা:
১. পরিচালক (মাইক্রোফিন্যান্স) – ২ জন

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় ১৫ বছরের অভিজ্ঞতা এবং সমপর্যায়ের পদে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন: ২,৫০,০০০ টাকা (অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে)।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর।

২. উপপরিচালক (মাইক্রোফিন্যান্স) – ৫ জন

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৪০টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর।

৩. ম্যানেজার (হাসপাতাল–পুরুষ) – ১ জন

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/সমমান। প্রশাসন ও হাসপাতাল/মানবসম্পদ বিভাগে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।

আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৫

পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, আবেদনের শর্তাবলি, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি জানতে ভিজিট করুন: 👉 www.pmk-bd.org