দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ‘আর্থিক প্রশাসন বিভাগ’-এ জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির এমআইএস রিপোর্টিং শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে ২১ এপ্রিল ২০২৬ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি পূর্ণকালীন (স্থায়ী) এবং কর্মস্থল হবে ঢাকা। পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীদের ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীদের কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন অনুযায়ী রেগুলেটরি রিপোর্টিং, সিআরআর/এসএলআর পরিপালন এবং এমআইএস রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। এছাড়া এক্সেল, ডেটা অ্যানালাইসিস ও কোর ব্যাংকিং সিস্টেমে পারদর্শিতা আবশ্যক।
বেতন ও সুযোগ-সুবিধা:
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ০৫ মে ২০২৬।









