পুঁজিবাজার ডেক্স : দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘সিটি ব্যাংক পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের ‘লজিস্টিকস, কার্ড অপারেশন’ বিভাগে অফিসার অথবা সিনিয়র অফিসার পদে এই নিয়োগ দেওয়া হবে। আজ সোমবার (২০ এপ্রিল) থেকেই পদটির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত কর্মীরা ঢাকার প্রধান কার্যালয়ে কাজ করবেন এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন।