নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে সাধারণ ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে শপিংমল ও বিপণিবিতানসমূহ বন্ধের সময়সীমা বর্তমানের সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত বর্ধিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। এই দাবিতে গত শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি। রোববার (৩ মে) সংগঠনের পক্ষ থেকে […]
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষেতপুর হাচারির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম মিয়া (২০) এবং তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তারা মোটরসাইকেলে করে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফরিদপুর যাচ্ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পৌঁছালে […]
বগুড়ার গাবতলী উপজেলায় ঝড়-বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়ন-এর মুচিখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন ওই গ্রামের বাসিন্দা মো. আবদুল করিমের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল পৌনে ৪টার দিকে গাবতলী এলাকায় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে […]
নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত ১২টার পর থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ […]
ঈদকে সামনে রেখে যাত্রীচাপ সামাল দিতে সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনটি চালু হলে মাত্র ৫ ঘণ্টা ৪০ মিনিটে সিলেট থেকে ঢাকায় পৌঁছাতে পারবেন যাত্রীরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে ট্রেনটি ঠিক কবে থেকে চলাচল শুরু করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। […]
নড়াইল প্রতিনিধি নড়াইলে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন পাম্পের এক কর্মচারী, যাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত আড়াইটার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে। নিহত নাহিদ […]
নিজস্ব প্রতিবেদক:১ নং তেলিগাতী ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন খান বদিউজ্জামান। তবে তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার ও মানহানির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ নয়। ভিডিওটির […]