
বিশেষ প্রতিনিধ , মুন্সিগঞ্জ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সফরকে ঘিরে মাওয়া প্রান্তে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. এরাদত মানু, জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ উপলক্ষে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন বলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাঁর বরিশাল সফর নিরাপদ, সফল ও কল্যাণময় হোক। দেশ, জনগণ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর প্রতিটি পদক্ষেপ জাতির জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক—এই প্রত






