ডেস্ক রিপোর্ট নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) রাত ৮টায় রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে […]
স্টাফ রিপোর্টার প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলে কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। আজ দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক […]
পুঁজিবাজার ডেস্ক কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে দেশি-বিদেশি কূটনীতিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ইফতার […]
স্টাফ রিপোর্টার আজ শনিবার (৭ মার্চ) তারেক রহমান–এর ২০তম কারাবন্দি দিবস। ২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। বিএনপির অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের ফলে তিনি গুরুতর শারীরিক ক্ষতির শিকার হন এবং তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার […]
অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় […]
রোকসানা আক্তার, প্রেসক্লাব প্রতিনিধি | ঢাকা :নতুন সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এ এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে তোপখানা রোডস্থ তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক শেখ আবদুন নূর […]
অনলাইন প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো এক হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে […]