দৈনিক পুঁজিবাজার

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেদিন সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার শহীদ মারুফ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, এই কর্মসূচির আওতায় দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের সূচনা করা হবে।

নির্ধারিত উপজেলাগুলো হলো— টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

কর্মসূচির মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা ও সেবাসমূহ সহজীকরণে নতুন উদ্যোগের যাত্রা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।