পুঁজিবাজার প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত হাসপাতাল ও চিকিৎসা খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও আয়োজনের পদ্ধতি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে কোম্পানিটির এ সভা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির ৪১তম এজিএম আগামী ২৭ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা হবে।

এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে এক চিঠির মাধ্যমে কমিশনের প্রাসঙ্গিক নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছে।