পুঁজিবাজার প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখল করেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৬১ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানি ও ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৩টির দর বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ।
এ ছাড়া তৃতীয় অবস্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ।
দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো—বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো), রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ), মালেক স্পিনিং মিলস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, মতিন স্পিনিং মিলস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস এবং সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি।



