মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তাঁর দাবি, ক্যানসারটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের অসুস্থতার কথা জানান তিনি।

ভিডিওতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”

তবে তাঁর চিকিৎসার বর্তমান অবস্থা, ক্যানসারের ধরন এবং চিকিৎসা কোথায় চলছে, সে বিষয়ে ভিডিওতে বিস্তারিত কিছু জানানো হয়নি।