পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি Khan Brothers PP Woven Bag Industries Ltd. বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান, সম্পদের অতিরঞ্জিত মূল্য প্রদর্শন এবং আন্তর্জাতিক হিসাবমান লঙ্ঘনের দায়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ও দুই কর্মকর্তাকে মোট ১ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি জারি করা এক আদেশে […]
পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা […]
পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পরবর্তী বোর্ড সভা আগামী ১৪ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা […]
পুঁজিবাজার প্রতিবেদক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত পুঁজিবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের পুঁজিবাজারে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে এবং বিনিয়োগকারীদের আস্থা […]
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন, কারসাজি ও অনিয়মের মাধ্যমে বিপুলসংখ্যক বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করার ঘটনায় দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে […]
পুঁজিবাজার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেওয়া ১৯২টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের শীর্ষে ছিল ইনটেক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার ইনটেক লিমিটেডের শেয়ারদর ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ কমে ৩১ টাকা ৪০ পয়সায় নেমে আসে। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট […]
পুঁজিবাজার প্রতিবেদক : ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন কার্যক্রম স্থগিত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ (রেজিস্ট্রেশন সার্টিফিকেট) নবায়ন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে)-কে এ-সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। […]