পুঁজিবাজার প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেওয়া ১৯২টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের শীর্ষে ছিল ইনটেক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার ইনটেক লিমিটেডের শেয়ারদর ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ কমে ৩১ টাকা ৪০ পয়সায় নেমে আসে।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমে ১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে এটলাস বাংলাদেশ (৪.৭০ শতাংশ), ফ্যামিলিটেক্স (বিডি) (৪.০০ শতাংশ), আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (৩.৭০ শতাংশ), সোনারগাঁও টেক্সটাইলস (৩.৫২ শতাংশ), ইস্টার্ন কেবলস (৩.২৬ শতাংশ), সিঙ্গার বাংলাদেশ (৩.১০ শতাংশ) এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (৩.০৩ শতাংশ)।