
ডিএসইতে সপ্তাহজুড়ে ১২২ কোম্পানির শেয়ারদর কমেছে, দ্বিতীয় অবস্থানে ইনটেক
সংবাদ:
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ১২২টি কোম্পানির বা প্রায় ৩১ শতাংশের শেয়ারদর কমেছে। এ সময়ে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারদর ১৪ দশমিক ২৯ শতাংশ কমে সর্বশেষ ১ টাকা ২০ পয়সায় নেমে আসে। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ টাকা ৪০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর ১৩ দশমিক ৯৫ শতাংশ কমে সপ্তাহ শেষে ২৯ টাকায় লেনদেন হয়। সপ্তাহের শুরুতে এর দর ছিল ৩৩ টাকা ৭০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ারদর সপ্তাহের ব্যবধানে ৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে।
এছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— মাইডাস ফাইন্যান্সের ৯ দশমিক ২৩ শতাংশ, বিআইএফসির ৮ দশমিক ৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৮ শতাংশ, সিঙ্গার বিডির ৭ দশমিক ৮৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭ দশমিক ৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭ দশমিক ৬৯ শতাংশ এবং বেক্সিমকোর ৭ দশমিক ৫৪ শতাংশ শেয়ারদর কমেছে।






