নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলো হলো— পদ্মা ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, সোনালী লাইফ ইন্সু্যরেন্স, প্রগতী লাইফ ইন্সু্যরেন্স, প্রাইম ইসলামী লাইফ, বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্স (বিজিআইসি), সেনা ইন্সু্যরেন্স, এসকে ট্রিমস, আমরা টেকনোলোজিং এবং গ্রামীণ ফোন ।

কোম্পানিগুলোর মধ্যে— পদ্মা ইসলামী লাইফ ইন্সু্যরেন্স এবং সোনালী লাইফ ইন্সু্যরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এছাড়া, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে আমরা টেকনোলোজিস।

প্রাইম ফাইন্যান্স, বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্স, সেনা ইন্সু্যরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্স, প্রগতী লাইফ ইন্সু্যরেন্স এবং গ্রামীণ ফোন ৩০ জুন, ২০২৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে, এসকে ট্রিমস ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো:

১২ জুলাই

দুপুর আড়াইটায় : আমরা টেকনোলোজিস এবং বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : সোনালী লাইফ ইন্সু্যরেন্সের বোর্ড সভা।

১৩ জুলাই

দুপুর আড়াইটায় : আমরা টেকনোলোজিস এবং বাংলাদেশ জেনারেল ইন্সু্যরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : এসকে ট্রিমসের বোর্ড সভা।

১৪ জুলাই

দুপুর আড়াইটায় : পদ্মা ইসলামী লাইফ ইন্সু্যরেন্সের বোর্ড সভা।

বিকাল ৩টায় : গ্রামীণ ফোনের বোর্ড সভা।

বিকাল সাড়ে ৩টায় : প্রগতী লাইফ ইন্সু্যরেন্স এবং প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্সের বোর্ড সভা।

১৫ জুলাই

বিকাল পৌনে ৩টায় : সেনা ইন্সু্যরেন্সের বোর্ড সভা।