দৈনিক পুঁজিবাজার: বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবং চলবে ২০ অক্টোবর পর্যন্ত। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়া পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করবে, যেখানে সেবামূলক পেশায় তরুণরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ পুলিশ
চাকরির ধরনসরকারি চাকরি
প্রকাশের তারিখ০৩ অক্টোবর ২০২৪
পদ ও লোকবলনির্ধারিত নয়
আবেদন শুরুর তারিখ০৫ অক্টোবর ২০২৪
আবেদনের শেষ তারিখ২০ অক্টোবর ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.police.gov.bd/
আবেদন করার লিংকঅফিশিয়াল নোটিশের নিচে
পদের নামক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)
প্রার্থীর ধরননারী-পুরুষ (উভয়)
শিক্ষাগত যোগ্যতাঅনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস। 
অন্যান্য যোগ্যতাকম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

বয়সসীমা: ২০ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১৯ থেকে ২৭ বছর পর্যন্ত বয়স হতে হবে। মুক্তিযোদ্ধা বা শহিদদের সন্তানদের বয়স ৩২ বছর পর্যন্ত।

শারীরিক যোগ্যতা: উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

বুকের মাপ: বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।

দৃষ্টিশক্তি: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের ৬/৬ হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৪