সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক  
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন থানা ও বন্দরগুলোতে যে ম্যাসেজ দিয়েছিলাম। সেই ম্যাসেজের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’