পুঁজিবাজার প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট ৩১ মার্চ, ২০২৬ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৮৮ পয়সা ।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ৭ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৯ টাকা ৬৭ পয়সা।

৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৮২ পয়সা