মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ অভিযান চালিয়ে ১২০০ কেজি জাটকা ইলিশ এবং ২ লক্ষ মিটার অবৈধ জাটকা ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ জন জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর […]
নোয়াখালী প্রতিনিধি: লক্ষীপুরের কমলনগরে ইভটিজিং সহ্য করতে না পেরে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মো. ওমর ওরফে রাহিম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত ওমর লক্ষীপুরের কমলনগর থানার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। শুক্রবার (৮ নভেম্বর) রাতে নোয়াখালীর বেগমগঞ্জের জমিদারহাট এলাকা থেকে তাকে আটক করা […]
বিশেষ প্রতিনিধিঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল এর সাথে ঔদ্ধত্বপূর্ণ আচরণ ও ভিডিও প্রচারকারীদের বিচারের দাবি করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়র বিচারকরা।সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠকশেষে ফেরার পথে জেনেভা এয়ারপোর্টে বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল এর সাথে কতিপয় দুষ্কৃতকারী যে […]
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোতালিব মিয়ার (৩৮) বিরুদ্ধে। রবিবার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে মিজমিজি আলামিন নগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করেছে। নিহতের নাম কাঞ্চন নাহার (৩৪)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। আটক স্বামী মোতালিব মিয়া […]
দৈনিক পুঁজিবাজার: বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আব্দুল মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান শিক্ষক বিকাশ চন্দ্র পার্থের বিরুদ্ধে এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁস করে প্রাইভেট শিক্ষার্থীদের দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ চন্দ্র পার্থ তার প্রাইভেট শিক্ষার্থীদের পরীক্ষার […]
ভোলা প্রতিনিধি: ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে আজ মধ্যরাতে। এ নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নামার জন্য প্রস্তুত হয়েছে জেলার প্রায় ২ লক্ষাধিক জেলে। ইতোমধ্যে নৌকা, জালসহ অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করে রেখেছেন তারা। রোববার (৩ নভেম্বর) সকাল থেকে ভোলার বিভিন্ন মৎস্য ঘাটে জেলেদের ব্যস্ততা দেখা […]
দৈনিক পুঁজিবাজার: সাভারে ফুটপাত দখলমুক্ত রাখতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে যৌথ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) আহম্মদ মুঈদের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সেনাবাহিনীর সহায়তা নিয়ে পুলিশ ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা চালায়। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, […]