✍️ নিজস্ব প্রতিবেদক | দৈনিক পুজিবাজারঃ

গণঅধিকার পরিষদ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলটির সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশে এই দাবি জানান সাধারণ সম্পাদক রাশেদ খান।

গণঅধিকার পরিষদের তিন দফা দাবি হলো—
১️⃣ ঘটনার তদন্তে আজকের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করতে হবে।
২️⃣ হামলা ও নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
৩️⃣ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

দাবি উপস্থাপনকালে রাশেদ খান বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে তারা যমুনা টেলিভিশন ও সচিবালয় ঘেরাও কর্মসূচি দেবে।