নিজস্ব প্রতিবেদক

প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের দুই করপোরেট গ্রাহকের মৃত্যুদাবির বিপরীতে মোট ৭ লাখ টাকা পরিশোধ করেছে।


কোম্পানির করপোরেট গ্রাহক বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর কর্মরত ড্রাইভার প্রয়াত শাহজামালের মৃত্যুদাবি বাবদ ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ উপলক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. কিশোর বিশ্বাস বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. খাদেমুল ইসলামের কাছে চেক তুলে দেন।

এছাড়া একই দিনে করপোরেট গ্রাহক বিএমএস রোপ কোম্পানি লিমিটেডের কর্মরত প্রয়াত সুজিত বরুয়ার পরিবারের কাছে মৃত্যুদাবি হিসেবে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।


প্রোটেক্টিভ ইসলামী লাইফের এ দ্রুত দাবি পরিশোধ কার্যক্রম গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।