
পুঁজিবাজার প্রতিবেদক :
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) আইডিআরএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আলমগীর কবির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মমেয়াদ কামনা করেন।
এ সময় আইডিআরএর সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক এবং সদস্য (লাইফ) মোঃ আপেল মাহমুদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দেশের বীমা খাতের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গ্রাহকসেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর বীমা কার্যক্রম এবং বীমা সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, মীর নাদিয়া নিভিনের দক্ষ নেতৃত্বে দেশের বীমা শিল্প আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক হয়ে উঠবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বীমার প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।






