নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে মৃত্যু দাবির চেক প্রদান, দোয়া মাহফিল ও উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন ভূঞাপুরের আউটডোর রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মরহুম মফিজুল ইসলামের পরিবারের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে গ্রাহকদের প্রতি কোম্পানির দায়বদ্ধতা, দ্রুত দাবি নিষ্পত্তি এবং বীমা খাতের উন্নয়নে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

ভূঞাপুর শাখার জিএম ও বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আঃ হান্নান মিলন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ আলী তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিএম মো. খালিদ হোসেন, ডিএম জলি আমিন, ডায়নামিক ই-কমার্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম এবং জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জিএম খন্দকার আউয়াল হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম মফিজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি গ্রাহকসেবা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বীমা গ্রাহকদের আস্থা অর্জন এবং দ্রুত দাবি পরিশোধের মাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।