সংবাদ বিজ্ঞপ্তি: রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মানবতা দেওয়াল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মোঃ আবুল বাশার-এর জন্মদিন উপলক্ষে এক আনন্দঘন ও হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং শুভকামনা প্রদানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মানবিক সেবা সংস্থার চেয়ারম্যান ঝরনা আক্তার লুবনা। তিনি তাঁর বক্তব্যে মোঃ আবুল বাশারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নতুন আলোর সাহিত্য পরিষদের লিটন সিদ্দিকী কবীর, সুমাইয়া আক্তার, সাকিব সুলারি, মুক্তি আপু, সংগঠনের সহ-সভাপতি রেখা আক্তার তিশা, মায়াবতী সুমাইয়া, মাইনুলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য অতিথিবৃন্দ।

অতিথিরা মোঃ আবুল বাশারের মানবসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরে উপস্থিত সবার অংশগ্রহণে জন্মদিনের কেক কেটে এ বিশেষ মুহূর্তটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।