৬ অক্টোবর, ২০২৪ রাজধানীর বারিধারা নতুন বাজার ভাটারায় হাফিজুল কুরআন ইনস্টিটিউট-এ লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা সেন্ট্রাল-এর উদ্যোগে গাছ ও খাবার বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তার প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সেবার মনোভাব বৃদ্ধি করতে সহায়ক।

লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা সেন্ট্রাল -এর প্রেসিডেন্ট লায়ন লায়লা ইকবালআরসি হেডকোয়ার্টার। তার সাথে আরও উপস্থিত ছিলেন লায়ন নাসিমা মুস্তারিলায়ন পলি, এবং লায়ন রাবেয়া সুলতানা (রুবি)

উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর সাব্বির মোহাম্মদ সায়েম। তার নেতৃত্বে লায়ন্স ক্লাবের সদস্যরা সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাবিনেট সেক্রেটারী, মোহাম্মাদ হারুনুর রশিদ, পিএমজেএফঅক্টোবর সার্ভিস চেয়ারম্যান লায়ন মাসুম, এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন শহিদুল ইসলাম, অক্টোবর সার্ভিস ট্রেজারার লায়ন আরিফর‌্যালী কমিটির সেক্রেটারী লায়ন মিন্টু, অক্টোবর সার্ভিস সেক্রেটারী, সাকি কাউসারলায়ন খান আকতারুজ্জামান এমজেএফপ্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, আরসি হেডকোয়ার্টারGAT সদস্য ও অক্টোবর সার্ভিস, সদস্য ও প্রমুখ ।

অনুষ্ঠানে গাছ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো হয় এবং তাদের মধ্যে গাছ লাগানোর মানসিকতা জাগ্রত করার চেষ্টা করা হয়। এছাড়া, খাবার বিতরণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে তাদের পাশে দাঁড়ানো হয়।

এই উদ্যোগে অংশগ্রহণ করেন বিশিষ্ট লায়ন্স সদস্যরা।

এই সেবামূলক কার্যক্রমের মাধ্যমে লায়ন্স ক্লাব তাদের মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সমাজের উন্নয়নে আরও ব্যাপক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছে। হাফিজুল কুরআন ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।