
নিজস্ব প্রতিবেদক :লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫-এর সফল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হীরাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গত মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লায়ন্স আন্দোলনে তাঁর সফল নেতৃত্ব, নিষ্ঠা এবং অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁর ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন এবং লায়ন্স আন্দোলনকে আরও সমৃদ্ধ করতে তাঁর অব্যাহত নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর সফল ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম, লায়ন মোহাম্মাদ শহিদুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন আব্দুল্লাহ খালিদসহ ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের লায়ন নেতৃবৃন্দ ও সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং উপদেষ্টা, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি। তিনি বাংলা একাডেমির একজন আজীবন সদস্য। পাশাপাশি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লায়ন্স আন্দোলনের আদর্শ, মানবসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও মানবসেবার চেতনা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।






