পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দফার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

রবিবার (১২ অক্টোবর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী—

  • ১৪ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন,
  • ১৫ অক্টোবর দেশের সব জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর যাত্রাবাড়ী মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,

“তৃতীয় দফা কর্মসূচির অংশ হিসেবে ১৪ অক্টোবর রাজধানীতে যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। সরকার জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করুক।”

তিনি আরও বলেন,

“জামায়াতে ইসলামীর ঘোষিত পাঁচ দফা দাবির প্রেক্ষিতে গত ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ প্রমাণ করেছে যে দাবিগুলোর প্রতি দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে।”

জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে
১️⃣ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,
২️⃣ আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটে উপস্থাপন,
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি,
৪️⃣ সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫️⃣ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

শেষে গোলাম পরওয়ার ঢাকাবাসীসহ সারাদেশের জনগণ ও জামায়াতের সব জনশক্তিকে ঘোষিত কর্মসূচিগুলো সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানান।

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দফা কর্মসূচি ঘোষণা জামায়াতের