জেলা প্রতিনিধি ,চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইকও জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—
১. মো. মাসুদ রানা আসিক (৩০), পিতা- মো. আব্দুল হামিদ, গ্রাম- পাঁচটিকরী।
২. মো. এনায়েতুল্লা শিমুল (২০), পিতা- মো. আনোয়ার আলী, গ্রাম- সুরানপুর।
৩. মো. আনোয়ার হোসেন (৪৫), পিতা- মো. রবিউল ইসলাম, গ্রাম- বিরেশ্বরপুর।
সকলের পোস্ট: সুরানপুর, থানা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে তল্লাশি চালিয়ে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকা দুটি ইজিবাইকও জব্দ করা হয়। জব্দকৃত হেরোইন ও ইজিবাইকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে



