সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক শাকিল
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় বসবাসরত ফেনীর পরশুরাম উপজেলার মালিপাথর গ্রামের বাসিন্দাদের সংগঠন ‘ঢাকাস্থ মালিপাথর অ্যাসোসিয়েশন’-এর ২০২৭-২৮ মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. এমদাদুল হক শাকিল।
শুক্রবার (২৭ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে নতুন কার্যকরী কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকায় বসবাসরত মালিপাথর গ্রামের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ঘোষিত কমিটিতে সাতজনকে সহসভাপতি করা হয়েছে। তাঁরা হলেন—হাবিবুর রহমান রিজভী, মুজাহিদুল ইসলাম, মৃদুল মাহমুদ, আবদুল আলিম রেভেন, ওলিউল্লাহ নোমান, আবদুল্লাহ পাটোয়ারী ও আরিফুল ইসলাম শুভ।
চারজন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁরা হলেন—ডা. ওয়াসিফ ইবনুল সিরাজি, মোয়াজ্জেম হোসেন রনি, জিয়াউল হক ও আবদুল আলিম মিরাজ।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল ফারাবি, সহসাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম জিহাদ, অর্থ সম্পাদক নুরুজ্জামান রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক রাফিদুল ইসলাম রাফিদ, ক্রীড়া সম্পাদক সাব্বির আলম রাহাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইফতেখারুল ইসলাম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন আসিফ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল হালিম রোবাব, আবু সায়েম জিহান, শাহরিয়ার আহমেদ, হাসান মাহমুদ রিহান, মো. জোবায়ের হোসেন তানভীর ও তাওকির তাজাম্মুল পাটোয়ারী।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মো. মঈনুল হোসেন পাটোয়ারী, ফাউন্ডিং মেম্বার ও পরিচালক আবদুল হালিম সোহাগ এবং ফাউন্ডিং মেম্বার ও পরিচালক নুরউদ্দিন ভূঁইয়া জুয়েলের স্বাক্ষরে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
‘ঐক্যে শক্তি, সততায় আস্থা, সহযোগিতায় সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকাস্থ মালিপাথর অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকে ঢাকায় বসবাসরত মালিপাথর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতার পরিসর বিস্তৃত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।



