নিজস্ব প্রতিবেদক: জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মাননায় সিক্ত হয়েছেন এস এম নুরুজ্জামান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
১৯৭৯ সালের ১৫ এপ্রিল কুমিল্লার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ৪৭তম জন্মদিনে দেশ-বিদেশে থাকা সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের শুভেচ্ছায় সিক্ত হন এই কর্পোরেট ব্যক্তিত্ব।
দীর্ঘ ২৬ বছরের পেশাগত জীবনে বীমা খাতে দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন এস এম নুরুজ্জামান। কর্মজীবনের শুরু মেঘনা লাইফ ইন্স্যুরেন্স-এ হলেও পরবর্তীতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এ দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া বায়রা লাইফ ইন্স্যুরেন্স-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৪ সালে তিনি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগ দেন। পরবর্তীতে ২০১৬ সালে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালের ১৫ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটির মুখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। বীমা খাত নিয়ে গবেষণাধর্মী লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন। প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের অংশ হিসেবে ভারত, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, থাইল্যান্ড, চীন ও জাপানসহ বিভিন্ন দেশে সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল, সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশ-এর নির্বাহী পরিষদের সদস্য এবং রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।









