এম. নিজাম উদ্দীন মজুমদার সজিব, ফেনী থেকে:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বিশেষ সভা করেছে ফেনী জেলা বিএনপি।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় দাউদপুরের অ্যাম্বিয়েন্স রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম (মজনু)।
সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, জেলা বিএনপি, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় নিয়ে প্রার্থী নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।