
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। স্বৈরাচার শক্তি নানা কৌশলে জনগণের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”
তিনি আরও বলেন, “চলমান ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে, আবেগে ভেসে যাওয়া যাবে না। পিআর পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এটি অসাংবিধানিক দাবি।”
ডা. জাহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দিলে বিএনপি গণতন্ত্র রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।
দৈনিক পুঁজিবাজার/ সাহিবুল






