বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঈদের দিন ও পূর্বদিন বাংলাদেশের উপর শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে চীন স্থগিত করছে কার্গো পরিবহন সেবা উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল সমুদ্র থেকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষ কার্যদিবসে শেয়ার সূচকের পতন, লেনদেনও সংকুচিত সরকার ঘোষণা করলো ঈদুল ফিতরের একদিন বাড়তি সরকারি ছুটি প্রাইম ফাইন্যান্সের পরিচালনার সক্ষমতায় প্রশ্ন, নিরীক্ষকের মন্তব্য জিকিউ বলপেনের পরিচালক বোনকে উপহার দিচ্ছেন শেয়ার সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ১০% কূপণ রেট ঘোষণা এনআরবি ব্যাংকের কোম্পানি সচিবের পদত্যাগ

সর্বশেষ আপডেট:

প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জেনে নিন জাম্বুরার উপকারিতা ও অপকারিতা

জাম্বুরা

জাম্বুরা কেবল ভিটামিন সি’র উৎস নয়, এতে আছে ভিটামিন বি১, ভিটামিন বি২ ও ফোলেট। রান্না করা খাবারে এসব পানিতে দ্রবণীয় উপাদান ঠিকভাবে পাওয়া যায় না। তাই প্রতিদিন কাঁচা ফলমূল বা সবজির সালাদ খাওয়া জরুরি।

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান শম্পা শারমিন খান জানান, একটি গড়পড়তা জাম্বুরা (খোসা ছাড়ালে প্রায় ৬০০ গ্রাম) প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ভিটামিন সি চাহিদার ৪০০ শতাংশ পূরণ করতে পারে। তবে রোজ মাত্র জাম্বুরার চার ভাগের এক ভাগ খেলেই ভিটামিন সি চাহিদা পূর্ণ হয়; বেশি খেলে তা দেহে জমা থাকে না, বরং প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়।

জাম্বুরার আরও উপকারিতা:

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • ত্বকের কোলাজেন প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা ত্বককে টানটান রাখে।
  • অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি যোগায়।
  • রক্তের খারাপ চর্বি নিয়ন্ত্রণে সহায়তা করে।
  • কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
  • ওজন নিয়ন্ত্রণে সহায়ক এবং ডায়াবেটিস আক্রান্তদের জন্যও ভালো।

সতর্কতা: কিডনির দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য বেশি পটাশিয়াম থাকা কারণে জাম্বুরা উপযুক্ত নয়। এছাড়া, যারা চর্বি কমানোর ওষুধ সেবন করছেন, তাদের জাম্বুরা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.